সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ

পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে জীবনবৃত্তান্ত সংগ্রহ উৎসব

৩০ মার্চ ২০১৯, ০২:০৯ PM
পদ প্রত্যাশী নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত জমা নিচ্ছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।

পদ প্রত্যাশী নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত জমা নিচ্ছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল। © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে জীবনবৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত ২৪ তারিখ শুরু হওয়া জীবনবৃত্তান্ত সংগ্রহ শেষ হয় (৩০ মার্চ) শনিবার।

শনিবার সিভি সংগ্রহের শেষদিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকে খন্ড খন্ড ভাবে সমর্থকদের নিয়ে জীবনবৃত্তান্ত জমা দিতে আসে সংগঠনটির পদপ্রত্যাশী ‍উদীয়মান নেতাকর্মীরা।

তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যারা অগ্রণী ভূমিকা পালন করে বিগত সময়ে রাজপথে পরিশ্রম করেছে পূর্ণাঙ্গ কমিটিতে শুধুমাত্র তারাই মূল্যায়িত হবে।’

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল জানান, ‘বর্তমান ডিজিটাল বাংলাদেশের অংশীদার হয়ে কাজ করবে এমন ত্যাগী কর্মীদের দিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। কোন ধরনের সুপারিশ, লবিং, ভাইলীগের স্থান হবে না পূর্ণাঙ্গ এ কমিটিতে।’

এসময় তিনি আরো বলেন, কমিটিতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে পদপ্রত্যাশীদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামীলীগের ও জেলা ছাত্রলীগের প্রত্যয়নপত্র সিভির সাথে জমা নেয়া হচ্ছে। কোন অবস্থায় ছাত্রদল, শিবিরের অনুপ্রবেশকারী দলে ঢুকতে দেয়া হবে না। যেহেতু দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে সার্বিক দিক বিবেচনায় আরো দুই-একদিন জীবনবৃত্তান্ত জমা নেয়া হতে পারে।

তবে, কবে নাগাদ এ কমিটির তালিকা প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে জুয়েল বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রত্যেকটি জীবনবৃত্তান্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি সুন্দর ও যোগ্য কমিটি উপহার দিবেন। সেটা অতি দ্রুততম সময়ের মধ্যেই করা হবে বলে আমরা আশা করছি।

প্রসঙ্গত, সর্বমোট কত সংখ্যক জীবনবৃত্তান্ত জমা পড়ছে তা এখনো গণনা করা হয়নি বলে জানান দপ্তর সম্পাদক আনিস মাহমুদ জনি৷

ট্যাগ: কমিটি
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950