বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির উদ্যোগ, জবি ছাত্রদলের ফিল্টার স্থাপন

১৮ জুন ২০২৫, ১১:২৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
জবি ছাত্রদল

জবি ছাত্রদল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির চাহিদা পূরণের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে জবি শাখা ছাত্রদল। বুধবার (১৮ জুন) দুপুরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে ভাষাশহীদ রফিক ভবনে একটি আধুনিক পানির ফিল্টার স্থাপন করা হয়।

মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখি, এই ফিলটার স্থাপনের মাধ্যমে ভাষাশহীদ রফিক ভবনের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে এবং তারা নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’

সোহান মাহমুদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘ধন্যবাদ শাহরিয়ার ভাইকে। রফিক ভবনে এখন আর আমাদের পানির কষ্ট হবে না।’

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়ই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শাহরিয়ারের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার অপরিহার্য একটি পদক্ষেপ এবং একটি সুস্থ শিক্ষাঙ্গণ গড়ে তোলার পূর্বশর্ত।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9