সভায় বসেও ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সাত কলেজ 

১৮ জুন ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধীনে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) সাত কলেজের নিয়মিত সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, ‘মিটিংয়ে কিছু অগ্রগতি হলেও বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে আমাদের আগামী সপ্তাহে আরেকটি সভা করতে হবে। টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আমরা এখনই বিজ্ঞাপন দিতে পারছি না।’

এই টেকনিক্যাল জটিলতা প্রসঙ্গে অধ্যক্ষ জানান, ‘আমরা এখন কোথায় আছি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, না কি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে—এটা স্পষ্ট নয়। ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করেই আমরা পরবর্তী সভায় বসব।’

পরীক্ষার সময় বিষয়ে জানান, ‘আমরা ধরে নিচ্ছি, আগস্ট অথবা সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। তবে প্রক্রিয়াগত জটিলতা না কাটলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা বা এমনকি মামলা হতে পারে। সেজন্য আরেকটি সভা আমাদের করতে হচ্ছে। 

সভায় সাত কলেজের অধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং ইউজিসির তিনজন সদস্য উপস্থিত ছিলেন।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬