শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করিনি: দুঃখ প্রকাশ করে ববি উপাচার্য

৩০ মার্চ ২০১৯, ১২:২৬ AM
এস এম ইমামুল হক

এস এম ইমামুল হক © ফাইল ফটো

ছাত্র আন্দোলনের চতুর্থ দিনের মাথায় এসে মুখ খুলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। তিনি বলেছেন, মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যারা বাঁধা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের এ ধরণের কার্যক্রম রাজাকার সদৃশ মর্মে মন্তব্য করেছি। বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এটা বলিনি। বিষয়টি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশও করেছেন।

শুক্রবার রাতে ববির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণ বঙ্গের উচ্চশিক্ষার একটি সমৃদ্ধ ও সর্ববৃহৎ বিদ্যাপীঠ হিসেবে তার একাডেমিক কার্যক্রম চালিযে যাচ্ছে। বিগত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমার প্রদত্ত বক্তব্যের একটি বাক্যেকে কেন্দ্র করে সাম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি এ বিষয়ে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করিনি বরং যারা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি করতে চায়, তাদের এহেন কার্যক্রম রাজাকার সদৃশ মর্মে মন্তব্য করেছি। উক্ত শব্দটি আমি কোন ভাবেই আমার বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলিনি। এরপরও যদি আমার উক্ত বক্তব্যে কোন শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছেন।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ শনিবারের কর্মসূচি নির্ধারণ করেছে। আন্দোলনে অংশ হিসেবে এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রতিবাদী সাংস্কৃতিক’ অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে রণসঙ্গীত, ব্যাঙ্গ নাটিকা, কবিতা, গান পরিবেশন করা হবে।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় উপাচার্য ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। 

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950