চবিতে ক্যাম্পাস ভিত্তিক বাজারের উদ্বোধন করলেন উপাচার্য

২৯ মার্চ ২০১৯, ০৭:১৪ PM
চবিতে বাজার উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

চবিতে বাজার উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেল স্টেশনের দক্ষিণ পাশ্বে নবনির্মিত বাজারের উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, এস্টেট শাখার প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রধান প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজার উদ্বোধন অনুষ্ঠানে চবি উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থানগত কারণে চট্টগ্রাম শহর এবং আশেপাশের বাজার থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় এখানে বসবাসরত সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা বিশেষকরে বাজার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এ সমস্যাকে গভীরভাবে চিন্তা করে এর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে। এরই ফলশ্রুতিতে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে চবি ক্যাম্পাসে একটি সুন্দর ও মনোরম পরিবেশে বাজার বসানোর উদ্যোগ গ্রহণ করে।

তিনি আরো বলেন, এ উদ্যোগের ফলে বহুল প্রত্যাশিত এই বাজারের যাত্রা আজ থেকে শুরু হলো। এখন থেকে এ এলাকার আশেপাশের মানুষদের বিভিন্ন জিনিসপত্রের বিক্রির যেমন অবাধ সুযোগ সৃষ্টি হলো তেমনি ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য কেনাকাটার সুযোগ অবারিত হলো। উপাচার্য পারস্পরিক সহনশীল মনোভাব ও আচার-আচরণের মাধ্যমে সৌহার্দ, সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে অটুট থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950