আন্তঃবিশ্বিবদ্যালয় ম্যারাথন প্রতিযোগিতা

ইবি শিক্ষার্থী তামান্নার গোল্ড মেডেল জয়

২৯ মার্চ ২০১৯, ০৪:৪৬ PM
ম্যারাথন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী তামান্না আক্তার

ম্যারাথন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী তামান্না আক্তার © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস ম্যারাথন প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয়ী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন। বেলা সাড়ে ১১টায় তাকে পুরষ্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাতির ঝিলের চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটার এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৫টি সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তামান্না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, এটি আমাদের জন্য খুব আনন্দদায়ক ও অনুপ্রেরণা। আমাদের খেলাধুলায় যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেখানে একটি নতুন মাত্রা যুক্ত হলো। আশা করি এ প্রতিযোগিতায় আরো সফল হব।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950