স্যুভেনির’র মোড়ক উন্মোচনের সময় © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ‘২য় পুনর্মিলনী’ বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস ছাত্তার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ নূরউদ্দীন এবং এ এইচ এম শফিকুজ্জামান। ‘২য় পুনর্মিলনী’ উপলক্ষে প্রকাশিত স্যুভেনির’র মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভাগের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।