চবিতে লক্ষ্মীপুর জেলা সমিতির নতুন কমিটি অনুমোদন

২৮ মার্চ ২০১৯, ০৮:১৯ PM
কমিটির সভাপতি ফারজানা রহমান এবং সাধারণ সম্পাদক রাজু মোহাম্মদ রূপক।

কমিটির সভাপতি ফারজানা রহমান এবং সাধারণ সম্পাদক রাজু মোহাম্মদ রূপক। © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়ুয়া লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ফারজানা রহমান। তবে এটা উক্ত অ্যাসোসিয়েশনের প্রথম এবং চবির ইতিহাসে কোন জেলা সমিতির সভাপতি হিসেবে ছাত্রী নির্বাচিত হওয়ার দ্বিতীয় ঘটনা।

এছাড়া সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই সেশনের রাজু মোহাম্মদ রূপক, সাংগঠনিক সম্পাদক, আরবি বিভাগের ৩য় বর্ষের ছাত্র জোবায়ের আহমদ ফয়সাল।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক সভায় নির্বাচনের মাধ্যমে আংশিক এ কমিটির অনুমোদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ফারজানা আক্তার বলেন, আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবো। সামাজিক সংগঠনগুলোর মত এখানেও মেয়েদেরকে যতটুকু সংযুক্ত করা যায় সেটা করার চেষ্টা করব। পাশাপাশি সকলের সহযোগিতা থাকলে সমিতির শিক্ষামূলক কাজ, নবীনবরণ, প্রবীণদের বিদায় এই ধরনের বিষয়গুলো সচল রাখতে পারবো।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close