জবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি

২৮ মার্চ ২০১৯, ০৭:৩৫ PM
জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন সভাপতি প্রসেনজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক অনিমেষ রায়।

জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন সভাপতি প্রসেনজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক অনিমেষ রায়। © টিডিসি ফটো

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৫ম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রসেনজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক অনিমেষ রায়ের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যদের মাঝে সহ-সভাপতি স্মরণ দাস, সাংগঠনিক সম্পাদক কৌশিক আহমেদ, দপ্তর সম্পাদক তপু সরোয়ার, স্কুল সম্পাদক হারুন উর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক শরিফুলইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ আলভী ফারাবি, পাঠাগার সম্পাদক অর্পণ সিংহ। এছাড়াও সদ্য ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মৌমিতা চক্রবর্তী এবং রায়হান মিয়া।

সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবির আতিক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সহ-সভাপতি প্রসেনজিৎ সরকার।

সম্মেলনে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে মাসুদ রানা বলেন, আজ আমরা যেসব জ্ঞান বা শিক্ষা অর্জন করছি, সেসব জ্ঞান বা শিক্ষা কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৈরি করা নয়। এর সাথে মানবজাতির সুদীর্ঘ এক সংগ্রামের ইতিহাস জড়িত। আজকের এই সময়ে এসে পৃথিবী জুড়ে সমস্ত জনগণকে তাদেও পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শক্তি গোটা মানব সভ্যতার সংগ্রামের ফসলকে মুনাফার হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমাদের দেশেও শিক্ষার বিরুদ্ধে এমন ভয়ংকর আগ্রাসন চলমান আছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জনগণের শিক্ষার অধিকার রক্ষার লক্ষ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে তার লাগাতার এবং সুতীব্র লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে।

সমাবেশে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকার বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আন্দোলনের, ঐতিহ্য আন্দোলনের। এ বিশ্ববিদ্যালয়ের জন্ম আন্দোলনের মধ্য দিয়েই। যতবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবার চেষ্টা করেছে; যতবার তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করার পায়তারা করেছে- ততবার শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়েই তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেকোন অধিকারের প্রশ্নে প্রশাসন কোন রকম তালবাহানা করলে ভবিষ্যতেও এরকম দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের সকল ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের আপোষহীন এবং অকুতোভয় শক্তি হিসেবে লড়ে আসছে। আগামী দিনেও লড়াইয়ের এই ধারা অক্ষুণ্ণ থাকবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জবি শাখার সেই নিরবচ্ছিন্ন লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানাই।

এসময় তিনি অবিলম্বে জকসু নির্বাচন দেয়া সহ শিক্ষার্থীদের সকল ন্যায় সঙ্গত দাবি পূরণে অতিসত্বর উদ্যোগ গ্রহণের আহবান জানান।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950