জবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

২৮ মার্চ ২০১৯, ০৭:১১ PM
বহিষ্কৃত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান।

বহিষ্কৃত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান। © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার কলাভবন প্রাঙ্গণে কতিপয় শিক্ষার্থী একজন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করে এবং এর প্রতিবাদ করতে গিয়ে হামলার ঘটনা ঘটে।

ঘটনাটির প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামানকে (আইডি ই ১৬০১০৪০০১)-কে সাময়িক বহিষ্কার এবং একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মো. সামিউল আল সাবাহ্ (আইডি ই ১৬০১০৪০২০) এবং ইউনুস মিয়া (আইডি ই ১৬০১০৪০৩০)-কে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬