চবিতে চুয়েলসা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

২৮ মার্চ ২০১৯, ০৫:২০ PM
আমন্ত্রিত অতিথিরা

আমন্ত্রিত অতিথিরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ চিটাগং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশনের (চুয়েলসা) উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. জাকির হোসেন।

উপাচার্য চিটাগং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এ বিভাগে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায়। তাদের দায়িত্ব অনেক বেশি। সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চুয়েলসা’র সদস্যবৃন্দ বৃক্ষরোপণের যে কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য এ মেধাবী তরুণদের দেশ-জাতির উন্নয়নের বিবেকপ্রসূত হয়ে এগিয়ে আসার আহবান জানান। বলেন, বিভিন্ন সূচকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। এ গৌরবের অংশীদার বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। মাননীয় উপাচার্য আইনের শিক্ষার্থীদেরকে এলামনাই’র সাথে সংযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করে অবদান রাখার আহবান জানান। পরে উপাচার্য আইন অনুষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়েলসা’র সভাপতি এডভোকেট মো. মামুন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. মুনতাসীর। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদসহ চুয়েলসা’র বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close