হল না ছাড়ার ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

২৮ মার্চ ২০১৯, ১২:১৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © সংগৃহীত

প্রশাসন বন্ধ ঘোষণা করলেও হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ঘোশণা দেন তারা। এসময় কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র লোকমান হোসেন বলেন, ‘উপাচার্যকে অবশ্যই তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং পদত্যাগ করতে হবে।’ অন্যথায় চলমান আন্দোলন আরো তীব্র হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা। 

আরো বলা হয়, ‘তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়নি। সামিয়ানা ঘেরা প্যান্ডেলে বসে চা চক্র করা হয় যেখানে শিক্ষার্থীদের প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ। শিক্ষার্থীদের দাবি ছিল তাদের অংশগ্রহণে জাতীয় দিবসগুলোতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হয়। এসময় উপাচার্যের অন্যায় আচরণের প্রতিবাদ করে ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

এরই প্রেক্ষিতে উপাচার্যের ক্ষমা চাওয়া ও তার বক্তব্য প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে আন্দোলন চলছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে রাত ২টায় ‘চোরের মত’ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে হল ছেড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কোথাও যাবে না বলে এতে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, আলামিন, সিফাত আমিন প্রমুখ।

আরো পড়ুন: ছাত্র বিক্ষোভে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য

 

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬