মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শেরপুর সরকারি কলেজ

১২ জুন ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০২:১৮ PM
এক শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। (ইনসাটে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা)

এক শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। (ইনসাটে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা) © টিডিসি

২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শেরপুর সরকারি কলেজ।

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীরা শুধু কলেজের গর্ব নয়, গোটা জেলার গৌরব। তাদের সাফল্য প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ে যেকোনো কিছু সম্ভব।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া। গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দক্রমসহ ভর্তি আবেদন শেষ আজ

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ারে সফলতা কামনা করেন এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পথচলায় শিক্ষক-অভিভাবকদের অনুপ্রেরণাকে সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9