ববি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান

উপাচার্যের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের দাবি
২৭ মার্চ ২০১৯, ০৮:২৬ PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য প্রসেফর ড. এস এম ইমামুল হকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীরা আন্দোলন করছে বলে দাবি প্রশাসনের। বুধবার সন্ধ্যায় উপাচার্যের বক্তব্যের ব্যাখামূলক এক বিবৃতি দেয়  কর্তৃপক্ষ। একইসাথে একাডেমিক কার্যক্রম অব্যহত রাখার স্বার্থে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। শিক্ষার্থীরা উপাচার্যকে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। ক্ষমা না চাওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। একই সঙ্গে তাদের অন্য দাবিগুলোও মেনে নেয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষের দেয়া বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ ২০১৯ তারিখ মাহন স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ কর্তৃক আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্বাধীনতা দিবসের এই দিনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, বরিশালের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সুধীজন এবং সাংবাদিকদের সম্মানে একটি বৈকালিক চা-চক্রের আয়োজন করেছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল স্বাধীনতা দিবসের এমন একটি অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যারা চেষ্টা করছে তারা স্বাধীনতা চেতনায় বিশ্বাসী নয় বলেই আমার কাছে প্রতিয়মান হচ্ছে। তাঁদের কার্যক্রম রাজাকার সাদৃশ্য।

আরও বলা হয়, মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে কোথাও ঢালাওভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলেননি, বরং শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, নাতী-নাতনী এবং মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির বিভিন্ন শিক্ষার্থীরাও রয়েছে, তারা কোনভাবেই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানকে বাধাগ্রস্থ করতে পারে না। কাজেই উপাচার্য মহোদয়ের যে বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অপপ্রয়াস চলছে তা কোনভাবেই কাম্য নয়।

এছাড়া বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রমের গতিশীলতা অব্যহত রাখার স্বার্থে সকল শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। বুধবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু হয়। আন্দোলনের অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। রিপোর্ট লেখার আগে রাত ৯টায় পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছে ক্যাম্পাস। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষকদের অবরুদ্ধ করা হয়। ক্যাম্পাসে সকল প্রবেশ পথে ও গেটগুলো তালাবদ্ধ করে আটকে রাখা হয়েছে। এতে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এদিকে বিকাল সাড়ে চারটায় শুধু শিক্ষিকাদের একটা বাস ক্যাম্পাস থেকে ছেড়ে দেয়া হয়।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950