শেকৃবিতে স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০১৯, ০৭:৪৯ PM
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময়

স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময় © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০ টায় স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে কর্মরতদের শিশু সন্তান, সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকতা, কর্মচারী, আনসারবৃন্দ।

দুপুর ২ টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. সেকান্দার আলী, কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বর্তমান সরকার দেশে উন্নত জাতি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। এ প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সৎপথে কর্মকর্তা-কর্মচারী, কৃষক-শ্রমিক এবং শিক্ষক-ছাত্রের সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্ববান করেন। ছাত্র-ছাত্রীদের প্রতি দিকনির্দেশনা ও উপদেশ রেখে তিনি আরও বলেন, তোমরা সৎ চরিত্র গঠন করে, সৎপথে থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950