কুবিতে স্বাধীনতা দিবস উপলক্ষে মিনি ম্যারাথন

২৬ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM
ম্যারাথন প্রতিযোগিতার পূর্ব মুহূর্তে

ম্যারাথন প্রতিযোগিতার পূর্ব মুহূর্তে © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

প্রতিযোগিতাটি কুমিল্লার বিজয়পুর রেল ক্রসিং থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। যেখানে প্রতিযোগিদের প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। প্রতিযোগিতায় সর্বপ্রথম এ পথ অতিক্রম করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মোঃ জয়নাল উদ্দীন। ম্যারাথন শেষে প্রথম আটজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আবাসিক হলগুলোতে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950