বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

২৬ মার্চ ২০১৯, ০৪:০৯ PM
স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সকলে

স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সকলে © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এরপরই শুরু হয় শুদ্ধ সুরে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন।

এ সময় ট্রেজারার ড. এ কে এম মাহবুব হাসান, রেজিস্টার ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ দফা স্মৃতি স্তম্ভে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, আবাসিক হল, ববির শিক্ষক সমিতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে গার্ডেন পার্টির আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ রয়েছে। গার্ডেন পার্টির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয়…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা বাড়ল ৩ গুণ
  • ২৩ এপ্রিল ২০২৬
‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬