জাককানইবিতে সিপিজে’র ‘ওমেন পিস ক্যাফে’ চুক্তি স্বাক্ষরিত

২৬ মার্চ ২০১৯, ১০:৫৩ AM

© টিডিসি ফটো

ইউএন ওমেন এর ‘এমপাওয়ার্ড ওমেন, পিসফুল কমিউনিটিস’ প্রকল্পের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস’র (সিপিজে) নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্য ‘উইমেন পিস ক্যাফে’ চুক্তি গতকাল সন্ধ্যায় ঢাকার শ্যামলীস্থ বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এবং সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষর করেন ‘এমপাওয়ার্ড ওমেন, পিসফুল কমিউনিটিস’ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ বদিউজ্জামান।

এসময় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ম. হামিদ, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, সিপিজে ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫৮ জন ছাত্রী ইতোমধ্যে উদ্যোক্তা হওয়ার জ্ঞান ও বিভিন্ন কৌশল অর্জনের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং গত ১২ আগস্ট ২০১৮-এ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950