ডাকসুর পর ফেকসু নির্বাচনের তোড়জোড়

২৫ মার্চ ২০১৯, ০১:৫৩ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের (ফেকসু) নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। সে অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান প্রক্রিয়াও শুরু হয়েছে।

ফেকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেনি সরকারি কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠনতন্ত্র অনুসরণ করে এ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ বুধবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

মনোনয়নপত্র বাছাই করা হবে ২৮ মার্চ বৃহস্পতিবার। এছাড়া বৈধ মনোয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে ৩০ মার্চ শনিবার।

নির্বাচনে অংশ নিতে মনোয়নয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা ৪ এপ্রিল চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামী ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের কথা উঠলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সে অনুযায়ী ডাকসুর পর ফেকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে ফেনী সরকারি কেলে কর্তৃপক্ষ।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬