অনুমোদন পেল জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প

২৮ মে ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
জবির দ্বিতীয় ক্যাম্পাস  ও ইনসেটে লোগো

জবির দ্বিতীয় ক্যাম্পাস ও ইনসেটে লোগো © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদন পেয়েছে। আজ বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সরকারি আদেশ (জিও) আজ ২৮ মে ২০২৫ তারিখে ইস্যু করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে। 

বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ, বিশেষত করে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে। 

 

ট্যাগ: জবি
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬