বাংলাদেশে দেখা মিলল চাঁদের, ঈদুল আজহা পালিত হচ্ছে কবে?

২৮ মে ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:২৫ PM
বাংলাদেশে দেখা মিলল চাঁদের

বাংলাদেশে দেখা মিলল চাঁদের © ফাইল ছবি

বাংলাদেশে আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

এই হিসেবে, আগামী ৬ জুন (শুক্রবার) পালিত হবে আরাফাতের দিন। আর পরদিন ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশজুড়ে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ার তথ্য জানাতে টেলিফোন ও ফ্যাক্স নম্বর খোলা রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য আসায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরাসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়ায় ২৮ মে চাঁদ দেখা যাওয়ার খবর আসে। এসব দেশে ৫ জুন অনুষ্ঠিত হবে আরাফাতের দিন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস…
  • ২৪ অক্টোবর ২০২৬
শীত কবে থেকে শুরু, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২৪ অক্টোবর ২০২৬
লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬