কুবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি

২১ মার্চ ২০১৯, ১০:৫১ PM
সভাপতি জোহায়ের তানভীর রাফিক এবং সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকার।

সভাপতি জোহায়ের তানভীর রাফিক এবং সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকার। © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আইসিটি বিভাগের জোহায়ের তানভীর রাফিকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের তন্ময় কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৩৫সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার বিকালে সংগঠনটির মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং কার্যনির্বাহী কমিটি- ২০১৮-১৯ এর সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক কাওসার হামিদ জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জুয়েল আহমেদ, নাদিমুল ইরফান ও তাসমিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত শাওন, ফয়সাল আহমেদ ও মেহেরুন্নেছা তানিয়া, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত মন্ডল, আফসারুল আমিন সৌরভ ও সুপ্রিয় সেন, কোষাধ্যক্ষ মাহের রাহাত, দপ্তর সম্পাদক হোসাইন আহমেদ সাইমন, প্রচার সম্পাদক নুরুল মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬