ওভারব্রিজ ও নিরাপদ সড়কের দাবিতে রাবি শিক্ষার্থীদের আন্দোলন

২১ মার্চ ২০১৯, ০৫:২১ PM
আন্দোলন চলাকালে রাবি শিক্ষার্থীদের একাংশ।

আন্দোলন চলাকালে রাবি শিক্ষার্থীদের একাংশ। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা-রাজশাহী মহাসড়কে সংযুক্ত কাজলা, বিনোদপুর ও প্রধান ফটকে ওভারব্রিজ স্থাপন এবং একই সাথে আট দফা দাবিতে আবারও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। মহাসড়কে অবস্থান নেয়ায় এসময় দুই পাশে যানজট সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী অবস্থানের পর বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন। পাশাপাশি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন।

তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- আবরারের হত্যাকারীর অবিলম্বে ফাঁসি কার্যকর, জাবালে নুর ও সুপ্রভাত বাসের রোড পারমিট বাতিল, রাস্তায় রাস্তায় চেকপোস্ট বন্ধ করা, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ/আন্ডারপাস স্থাপন ও জেব্রা ক্রসিংগুলোর পাশে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা সহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর গেইটের সামনে ফুটওভারব্রিজ স্থাপন করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে গিয়ে অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচী চলাকালে শুয়ে বসে শিক্ষার্থীদের প্রতিবাদ। ছবি: মেশকাত মিশু

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভারব্রিজ প্রত্যেক শিক্ষার্থীর দাবি। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছি। আমরা আর কোন হতাহতের ঘটনা, মৃত্যুর মিছিল দেখতে চাই না। আমরা চাই না আর কোন সড়ক দুর্ঘটনা ঘটুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন, তিনি এদিকে সুদৃষ্টি দিবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিবেন।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথে আমাদের দাবিগুলো নিয়ে কথা বলেছি। তিনি আমাদের এ বিষয়ে আশস্ত করেছেন। তার আশ্বাসে জনসাধারণের যেন ভোগান্তি না হয়, সে কারণে আজকের জন্য আন্দোলন স্থগিত করেছি। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবিগুলো বাস্তবায়নের জন্য সাত দিনের আল্টিমেটাম দেন। তা না হলে আবারো কঠোর আন্দোলনের বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা যে তিনটি ওভারব্রিজ স্থাপনের দাবি জানিয়েছে, তা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আওতায়। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে এই তিনটি স্থানে ওভারব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুপুর ১২টার দিকে একই দাবিতে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যায়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950