রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্য লঞ্চপ্যাড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮ মে ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৩:২৮ PM
অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে

অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

নবীন সদস্যদের বরণ করে নিতে ‘দ্য লঞ্চপ্যাড’ শীর্ষক সেমিনার আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সেমিনারটিতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব, মোটিভেশনাল স্পিকার ও ইউটিউবার সাদমান সাদিক।

শনিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবনে অডিটরিয়ামে বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি) উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম। সেমিনারের চেয়ার হিসেবে ছিলেন আরইউবিসিসির জেনারেল সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মনির।

রবি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আরইউবিসিসির স্কিল অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫-এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সেমিনারটির বিভিন্ন পার্টনার হিসেবে ছিল গামাসফট, রেডি টু স্টাডি, সিকদার এক্স, মেসার্স আবদুল হামিদ ফিলিং স্টেশন, দ্য ডেইলি ক্যাম্পাস।

আরও পড়ুন: হাইকোর্ট এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ শুরু

উল্লেখ্য, অ্যাকাডেমিক সাফল্য ও আধুনিক চাকরি ও ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন আয়োজন করেছে। বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অ্যাকাডেমিক সাফল্যের জন্য ও বিভিন্ন ধরনের ক্যারিয়ার-বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন করেছে ক্লাবটি। এ ছাড়া বিগত সময়ে জাতীয় পর্যায়ে আইডিয়েশন প্রতিযোগিতাও আয়োজন করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের ডেভেলপমেন্টে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি ‘ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি।

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950