তিতুমীর কলেজ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

১৬ মে ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
তিতুমীর কলেজ ও ছাত্রদলের লোগো

তিতুমীর কলেজ ও ছাত্রদলের লোগো © টিডিসি ছবি

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এবং শহীদ মামুন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (১৬ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়েছে, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ এবং শহীদ মামুন হল ছাত্রদলের সভাপতি আফ্রিদি খন্দকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এজন্য কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৭ মে) কলেজের মূল ফটকের সামনে শাকিল চত্বরে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার কারণেই কেন্দ্রীয় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: তিতুমীরের এক বিভাগে ৮০০ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, কাটে না সংকট

ট্যাগ: ছাত্রদল
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬