দুর্ঘটনায় জবির বাস: আহত ৩

২০ মার্চ ২০১৯, ১১:০৫ AM
দুর্ঘটনায় পড়া জবির শিক্ষার্থী পরিবহনকারী বাস

দুর্ঘটনায় পড়া জবির শিক্ষার্থী পরিবহনকারী বাস © টিডিসি ফটো

প্রাইভেট কারকে জায়গা দিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর শ্যামলীতে শিশুমেলার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ১৪ ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ান, ১৩তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রোকাইয়া ও মনি।

বাসে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, মিরপুর-১৪ গামী বিঅারটিসি থেকে ভাড়াকৃত ডাবল ডেকার উত্তরণ বাসটি সাড়ে টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে রওনা করে সাড়ে ৪টা নাগাদ শ্যামলী শিশুমেলার সামনে পৌঁছায়। সেখানে বাসের সামনে থাকা একটি প্রাইভেট কারকে জায়গা দিতে গিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের ইঞ্জিনসহ সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

আহতদের মধ্যে ১৪ ব্যাচের রিয়ান বাসের দরজা থেকে রাস্তায় ছিটকে পড়ে, এতে তার মুখে ও হাতে আঘাতপ্রাপ্ত হয় ও সামনের দুটি দাঁত আংশিক ভেঙে যায়। এছাড়াও ১৩তম ব্যাচের রোকেয়া ও মনি মাথায় আঘাত পায়। এসময় তাদের পার্শ্ববর্তী একটি ঔষধালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে বাসের চালক সুলেমান মিয়াকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এর আগে গতবছর জুলাইয়ে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে চলন্ত অবস্থায় একই বাসের চাকা খুলে পড়ে। 

উত্তরণ বাসে যাতায়াতকারী ১১ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক বলেন, বাসটির অবস্থা আগে থেকেই নড়বড়ে, তারপর শিক্ষার্থীর চাপও বেশি। এর আগেও চলন্ত অবস্থায় বাসের চাকা খুলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অাগে থেকেই নতুন বাসের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদ বলেন, ‘বিষয়টি আমি এই প্রথম শুনলাম। বিআরটিসি থেকে পরিবহন অফিসকে এ বিষয়ে জানানো হয়নি। এ ব্যাপারে খোঁজ নেবো, আসলে কি ঘটেছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, বিআরটিসির ভাড়াকৃত বাস হওয়ায় আমরা খবরটি এখনো পাইনি। আমি এখনই যোগাযোগ করছি। আহতদের অবস্থা জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে বিআরটিসির কল্যানপুর বাস ডিপো ম্যানেজার মোঃ মশিউজ্জামানকে বারবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬