জুমার পর গণঅনশন শুরু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা 

১৬ মে ২০২৫, ১২:২১ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৬:০২ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি

আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন শুরু করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টায় তারা এ ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এই কর্মসূচির ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়েই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আগামীকাল সকাল ১০টায় সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একটি সাধারণ সমাবেশও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে তারা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; আগামীকাল (১৬ মে) সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে; একই দিনে জুমার নামাজের পর গণঅনশন পালিত হবে; ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে পালন করা হবে এবং প্রতিবছর এই দিনটি স্মরণে রাখা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ১৪ মে সরকারের পেটুয়া বাহিনীর হাতে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছনার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।

অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, "আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু তার বদলে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়েছে, অথচ প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। হামলার ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তাও আসেনি।"

তিনি আরও বলেন, "দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকাল জুমার নামাজের পর গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই দিন সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। এছাড়া, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ হিসেবে পালন করা হবে।"

ড. রইছউদ্দীন বলেন, "এই রাজপথেই আমরা কাল জুমার নামাজ আদায় করব। আমি সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের আহ্বান জানাই— আপনারা সকলে এই গণঅনশনে ও সমাবেশে অংশ নিন।"

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬