আবরারকে নিয়ে ম্যাডামের আবেগঘন স্ট্যাটাস

২০ মার্চ ২০১৯, ১২:১৭ AM
ইনসেটে শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা

ইনসেটে শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা © টিডিসি ফটো

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় ফের নিরাপদ সড়কের দাবি উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে দিনভর অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। আর এ ঘটনায় তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং শিক্ষকরা নিজেদের সান্ত্বনা দিতে পারছেন না কোনোভাবেই। তবুও তারা চাইছে আবরারের রক্তে শান্তি ফিরুক সড়কে।

মঙ্গলবার রাতে আবরারকে নিয়ে বিইউপি এক শিক্ষিকার আবেগঘন স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফাতেমা তুজ জোহরা নামের ওই শিক্ষিকার বিউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আর আবরার ওই বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আবরারের সেই ম্যাডামের ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হল-

‘সবাই রক্তাক্ত আইডি কার্ডের ছবি দিচ্ছে। আমি দিলাম ফাল্গুনের খুব সুন্দর হাসি খুশি একটি ছবি। ফাল্গুনের ক্লাসেও বলেছিলো-‘ম্যাডাম, আমরা আগে কখনো ফাল্গুন উদযাপন করিনি। এবার খুব ভালো লাগছে।’

ছেলেটি আমার ছাত্র। আবরার নাম। বিইউপিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলো। বাকিদের মতো ও হয়তো হাসি মুখে বলেছিলো ‘আমি ডিপ্লোম্যাট হবো’। প্রথম বেঞ্চে বসতো। স্নায়ু যুদ্ধ, উপনিবেশবাদ নিয়ে লেকচার এর সময় আমার আগেই অনেক কিছু পটাপট বলে দিতো। এসির রিমোট নিয়ে বসে থাকতো দেখে বকাও দিয়েছিলাম। ক্লাস টেস্টের খাতা পেয়ে বলেছিলো, ‘ম্যাডাম, আমি তো সব পয়েন্ট লিখেছি। আর কি লিখলে আমি দশে দশ পাবো!’ 

আমার আজকে সকাল ৮.৩০ এ ক্লাস ছিলো ওদের সাথে। আমার ক্লাস করার জন্যই ও বাসা থেকে বের হয়েছিলো। রাস্তা পার হবার সময় ওকি ভাবছিলো জানিনা। কয়েক সেকেন্ড আগেও হয়তো ভাবছিলো ক্লাসে যেয়ে প্রথম বেঞ্চে বসবে। বাবা একটু দূরে দাঁড়ানো। নিজের রক্ত পানি করে লালন পালন করা ১৮-১৯ বছরের সন্তানকে বাস চাপা দিয়ে চলে গেলো। ১১টায় যেয়ে দেখলাম জেব্রা ক্রসিং রক্তে ভেজা। সবাই যখন ‘WE WANT JUSTICE’ বলে স্লোগান দিচ্ছে, ও তখন অন্য জগতে। ও হয়তো জানেও না ওর বন্ধুরা হাউমাউ করে কাঁদছে ওর জন্য। 

ওর বন্ধুরা একদিন ব্যাচ ট্যুরে যাবে, পাস করবে, চাকরি করবে, বৃদ্ধ হবে। আবরারের কথা মনে করলে হয়তো এই সুন্দর বাচ্চা ছেলেটির কথা স্মরণ করবে। ওর বয়স বাড়বেনা। ইউক্যামে ওর নাম আর রোল ৫৯ থেকে যাবে। ওর বাবা-মা, ভাই কিভাবে এই শোক নিয়ে বাঁচবে জানিনা। আল্লাহপাক ওনাদের ধৈর্য দান করুক আর আবরারকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমীন। ছেলেটির মৃত্যু যন্ত্রণা ভাবলে চোখের পানি আটকানো যাচ্ছে না। আমি কিভাবে ওদের ক্লাস নিবো জানিনা। আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা সেটাও অনিশ্চিত।

মৃত্যু এই দেশে খুব সহজ, অনেক বেশি সহজ।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950