বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস

১৯ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM
ভোক্তা অধিকার দিবসের র‌্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

ভোক্তা অধিকার দিবসের র‌্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। © সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ‘সচেতন হউন, ভালো থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ পালন করা হয়। কনজুমার ইয়ুথ বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দিবসটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি কেন্দ্রীয় লাইব্রেরী হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কনজুমার ইয়ুথ বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, ভোক্তা অধিকার আইন সকলের জানা উচিত। আমি মনে করি, সিওয়াইবি ববি শাখা সেই দায়িত্ব পালন করবে।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, লোক ও প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিয়া সুমাইয়া বলেন,
বাংলাদেশে ‘ভেজাল খাদ্য’ এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আজকের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ ববি শাখার সভাপতি লোকমান হোসেন বলেন, আমরা নিজেরা সতর্ক থাকবো এবং অন্য ভোক্তাদেরকে সতর্ক করবো। আমরা চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যাক।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন সহ, সংগঠনের সদস্যাবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সামনের বাজারের দোকানিদের কে তাদের কর্তব্য এবং ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

প্রসঙ্গত, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ছিল। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় সংগত কারণে আজকে দিবসটি পালন করা হয়।

আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • ০৩ এপ্রিল ২০২৬
দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬