রক্ত কণিকার উদ্যোগে বাংলা কলেজে ব্ল্যাড ক্যাম্পেইন

১৮ মার্চ ২০১৯, ০৯:৪২ PM

© সংগৃহীত

রাজধানীর মিরপুরে সরকারী বাঙলা কলেজে পাঁচ শতাধিক কলেজ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত কণিকা বাংলাদেশ’। গ্রুপিং নির্ণয়ের পাশাপাশি  সদস্য সংগ্রহ করছে সংগঠনটি।

সোমবার সকাল নয়টা থেকে রক্তের গ্রুপিং নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে দুপুর ২টা পর্যন্ত। আজকের কর্মসূচীর উদ্বোধন করেন সরকারী বাংলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. ফেরদৌসি থান। তিনি বলেন, রক্তদান একটি মহৎ কাজ যা প্রত্যেকের তিন মাস পর পর দেয়া হার্টের জন্য অনেক উপকারী।

তিনি বলেন, সকল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উপস্থিত হয়েছে। এর মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ ছাত্র-ছাত্রীরা জানতে পারছে এজন্য রক্ত কণিকার সকল সদস্য এবং এই মহৎ কাজে যারা উৎসাহী করছে তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তোমরা আরও অনেক এগিয়ে যাও এ কামনা রইল।

এছাড়াও ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ‘রক্ত কণিকা বাংলাদেশ’র সাংগঠনিক বোর্ড মেম্বার বোরহান উদ্দিন পিন্টু, রাজধানী জেলা টিমের সভাপতি উৎপল চন্দ্র মজুমদার, সেক্রেটারি আনোয়ার জাহিদ অমি, সহ-সভাপতি মোহাম্মদ হারিসুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এবং সোহেল হোসেন রাসেলসহ দায়িত্বশীল স্বেচ্ছা সেবকরা।

এদিকে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুত রাখতে উৎসাহিত করা হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস টেস্ট করে এই রোগের বাহক কিনা নিশ্চিত হতে এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের সচেতন করেন। পাশাপাশি এই বার্তা তাদের পরিচিত জনদের কাছে পৌঁছে দেয়ার আহবান জানায় স্বেচ্ছাসেবকরা। যারা রক্তদানের সক্ষম তাদেরকে রক্তদানে উৎসাহিত করা হয়।

রক্তদান করলে একজন রক্তদাতা পাঁচটি রক্তবাহিত রোগ নিজ শরীরে আছে কিনা তা সম্পর্ক জানতে পারেন। অর্থাৎ রক্ত নেয়ার আগে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, এইচআইভি, ও সিফিলিস এর পরীক্ষা সম্পন্ন করা হয় । সেই সাথে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর মতো মহৎ কাজের অংশীদার হয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা যাবে বলেও আয়োজকরা জানায়।

এছাড়া শরীরের থাকা কোলেস্টেরল ও ফ্যাট সেল কমে হৃদরোগ, ব্রেন স্টোক, কিডনি রোগের ঝুঁকি কমে যায় রক্তদাতাদের। নিয়মিত রক্তদাতার বোনম্যারো বেড়ে রক্ত উৎপাদন বৃদ্ধি পাওয়াতে রক্তদাতা থাকবে ব্লাড ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ঝুঁকি মুক্ত।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950