সাধারণ সম্পাদক আসিফা সুলতানা আশা এবং সাংগঠনিক সম্পাদক অনিন্দিতা বিনতে আনোয়ার। © টিডিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ১৫ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আসিফা সুলতানা আশাকে সাধারণ সম্পাদক এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অনিন্দিতা বিনতে আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সমন্বয়ক নাটক ও গান: যথাক্রমে সাদিয়া আফরিন তন্বী ও সায়মা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার কাওসার শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ মন্ডল, অর্থ সম্পাদক ফাইরুজ সাজিদা তাজরিন, দপ্তর সম্পাদক মৃত্তিকা দাস, গ্রন্থাকার সম্পাদক মাধুরী রাণী। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন রাইয়ান বিনতে হাকিম, এহসান জীবন, রনি হায়দার তুর্য, সাদ্দাম হোসেন রোহান, দুর্জয় বসাক।
প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ শ্লোগানকে ধারণ করে জলসিঁড়ি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই লক্ষ্যে প্রতি সপ্তাহের রবি, সোম, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ৭নং কক্ষে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।