অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছেন রাবির মনোবিজ্ঞান বিভাগ

১৮ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছে বিভাগ কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৪টায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি বলেন, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে বিভাগের একাডেমিক কাউন্সিলের ১৫জন শিক্ষকের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি বিবেচনা করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য বরাবর একটি আবেদন পত্র দিয়েছি। পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষকদের আশ্বাসে আমাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছি। শিক্ষকরা আমাদের পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকরা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন প্রশ্নই আসে না। ওই বিভাগের শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৪ মার্চ এ বিভাগের মাস্টার্স ১৩-১৪ সেশনের শিক্ষার্থী কানিজ ফাতেমার বাবা মারা যান। ফাতেমার বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে শনিবার পরীক্ষা না নেয়ার অনুরোধ জানায় তার সহপাঠীরা। বিষয়টি পরীক্ষা কমিটির সভাপতি ড. সাবিনা সুলতানাকেও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের অনুরোধে কর্ণপাত না করে শনিবার পরীক্ষার আয়োজন করে বিভাগ কর্তৃপক্ষ। মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় ৫৩ জনকে বাদ রেখে মাত্র ১১ জনকে নিয়ে পরীক্ষা নেন পরীক্ষা কমিটির সভাপতি। এ ঘটনায় পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এবং সকাল থেকে বিভাগের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950