শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো
নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট টিমসহ মুসলমানদের উপর কাপুষিত হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে মানববন্ধন পালন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখা।
সোমবার ক্যাম্পাসের মূল ফটকের সামনে সকাল ৯টা ৩০ মিনিটে মানববন্ধনটি শুরু হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এসময় তারা মুসলিম হত্যার প্রতিবাদে বিভিন্ন বক্তব্য দেন।
ইশা ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি নিউজল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মসজিদে যে হামলা হয়েছে তাকে জঙ্গি হামলা না বলে সন্ত্রাসী হামলা বলে যে মিথ্যাচার করছে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আরও বলেন, সারাবিশ্বে মুসলমানদের জঙ্গি বানানোর হীন ষড়যন্ত্র চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সারাবিশ্বের মুসলমানদের সংঘবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবে।