মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

১৭ মার্চ ২০১৯, ১০:০২ PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মৌলভীবাজার সরকারি কলেজ। রবিবার সকাল ১০টায় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

এরপর কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো:ফজলুল আলীর সভাপতিত্বে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. মনোয়ার হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবনাথ, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ সেলিম।

এছাড়া আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ঋষিকেশ ধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, ইতিহাস বিভাগের প্রধান জাকির হোসেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রভাষক জিয়াউর রহমান।

অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি পদপ্রার্থী জাকের আহমদ অপু সহ অনেকে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা করেন।

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950