রাবিতে কনজুমার ইয়ুথের ভোক্তা অধিকার বিষয়ে কর্মশালা 

১৭ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM

© টিডিসি ফটো

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার  বিষয়ে কর্মশালার আয়োজন করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে তারা।

এর আগে, এ উপলক্ষে বর্ণ্যাঢ্য র‍্যালী বের করে সংগঠনটি। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডিনস্ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। ‘খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার  আইন ২০০৯’ বিষয়ে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, কনজুমার ইয়ুথ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহরাওয়ার্দী শুভ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী।

কর্মশালায় সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী, ড.মোহাম্মদ রফিকুল ইসলাম, ড.মোহাম্মদ রওশন জাহিদ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, পৃথিবীর সকল মানুষ সে যেই হোক একেকজন ভোক্তা। কিন্তু ভোক্তারা একতাবদ্ধ না, একতাবদ্ধ হচ্ছে ব্যবসায়ীরা। আমরা এই কর্মশালার মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি মাত্র। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। কিন্তু ব্যবসায়ীদের সুবিধার জন্য বেশ কিছু ধারা নিয়ে আমরা আপত্তি জানাচ্ছি। ভেজাল কিন্তু আজো মুক্ত হয়নি। আমরা নিরাপদ ও মানসম্মত পন্য চাই। শুধু নিরাপদ না আমরা মানসম্মত খাদ্য চাই। বেশিরভাগ খাদ্যই ভেজাল।

এতো ব্যাপকভাবে পোল্ট্রি মুরগিকে এন্টিবায়োটিক খাওয়াচ্ছে যে আমরা পরোক্ষভাবে সে এন্টিবায়োটিক খেতে বাধ্য হচ্ছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার বেতন দিলেও আমাদের তাদের কাছ থেকে আবারো সে সেবা কিনে নিতে হচ্ছে। ভোক্তা অধিকার আন্দোলন একটি যুদ্ধ আমাদের সকলকে শরীক হতে হবে।

প্রসঙ্গত, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় ২০১৮ সালে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950