জাবির সন্তান প্রসবকারী মেয়েটি সোয়েটার-চাদর পরে থাকতো

১৭ মার্চ ২০১৯, ০৪:২৭ PM
হাসপাতালে ভর্তি সন্তান প্রসবকারী জাবির ছাত্রী

হাসপাতালে ভর্তি সন্তান প্রসবকারী জাবির ছাত্রী © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে উদ্ধারকৃত নবজাতকের মা-ছাত্রী সবসময় চাঁদর মুড়ি দিয়ে থাকতেন বলে জানালেন হল প্রভোস্ট। ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট জানান, সবসময় চাঁদর মুড়ি দিয়ে থাকায় মেয়েটি সন্তানসম্ভবা হওয়ার খবর আমাদের নজরে আসেনি।

শনিবার দিবাগত রাতে জাবিতে মেয়েদের ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষতে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক এক শিশু উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট বলেন, ‘হল সুপার এবং ওই রুমের শিক্ষার্থী আমাকে বলেছে, মেয়েটির স্বাস্থ্য একটু ভালো এবং সে সব সময় সোয়েটার ও চাদর পরে থাকতো। যার কারণে কখনো বোঝা সম্ভব হয়নি যে, তার গর্ভে বাচ্চা রয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় আবাসিক শিক্ষক রাবেয়া খাতুনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। আর তদন্ত কমিটিকে দশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

আরো দেখুন: খোঁজ মিলেছে জাবির সেই ছাত্রীর বয়ফ্রেন্ডের

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নেসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়।

জাবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর শিকদার বলেন, ‘যখন আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসা হয় তখন বাচ্চার পুরো শরীর নীল বর্ণের হয়ে গিয়েছিল। পরে আমরা পুরো শরীর পরিস্কার করে অক্সিজেনের ব্যবস্থা করি। এরপর একটু স্বাভাবিক হলে আমরা এনাম মেডিকেল কলেজে স্থানান্তর করার ব্যবস্থা করি।’

 

 

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬