শুরু হচ্ছে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রজত জয়ন্তী

১৬ মার্চ ২০১৯, ০৭:০০ PM
সংবাদ সম্মেলনে সিইপি রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সিইপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

সংবাদ সম্মেলনে সিইপি রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সিইপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান। © হাবিব রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২৫ বছর পূর্তি উৎসব আগামী ২৮-২৯ মার্চ অনুষ্ঠিত হবে। শনিবার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইপি রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সিইপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার, উৎসবের সদস্য সচিব অধ্যাপক ড. সালাতুল ইসলাম মজুমদার, অধ্যাপক ড. তামেজ উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. মুহিবুল আলম, ড. মো. জাকির হোসেন, ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান জানান, ২৮ মার্চ সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরেটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভাগটির প্রতিষ্ঠাতা প্রধান ড. জয়নাল আবেদিন, আইইবি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের উপস্থিতিতে পরে ক্যাম্পাসে র‌্যালী অনুষ্ঠিত হবে। দিনের অন্যান্য আয়োজনের মধ্যে পিঠা উৎসব, গেম-শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।

২৯ মার্চ দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে, অ্যালামনাই এসোসিয়েশন পুর্নগঠন, গেম-শো, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কনসার্ট। এ কনসার্টে দেশসেরা ব্যান্ড মাইলস পারফর্ম করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তবে
আয়োজকসূত্রে জানা গেছে, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত নাও থাকতে পারে।

ড. মস্তাবুর রহমান জানান, এ উৎসবের জন্য সিইপির ৩৫০ এরও অধিক সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। ৭মার্চ রেজিস্ট্রেশন শেষ হয়। বিভাগের চলতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কোনো ফি ছিলো না বলে জানান আয়োজকরা। ১৯৯৩-৯৪ সেশনে চালু হওয়া এ বিভাগটি থেকে এখন পর্যন্ত ২০টি ব্যাচ স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছে। বিভাগটি থেকে এ পর্যন্ত ৭০০ এর মতো শিক্ষার্থী স্নাতক শেষ করেছেন।

সিইপি ২৫ বছর পূর্তি উৎসবে সহযোগী হিসেবে রয়েছে প্যাসিফিক জিনস, এপিক গ্রুপ, এমবিএম গার্মেন্টস, বেঙ্গল গ্রুপ, রিজেন্সী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত সুষ্ঠু হবে কিনা— শঙ্ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের চূড়ান্ত বাছাইপর্ব, সূচি ঘোষণা
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কো…
  • ১৫ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীতে সন্তুষ্ট না হয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950