অনশনরত শিক্ষার্থী রিফাত © টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাস সঙ্কট ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রিফাত আদনান। সোমবার বেলা ১১ টা থেকে রিফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে তার এই আমরণ অনশন শুরু করেন।
রিফাতের সঙ্গে কথা হলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান পরিবহন সঙ্কট, প্রশাসন বারবার আশ্বাস দিয়েও তা সমাধান না করা এবং বিভিন্ন সময় বাস সঙ্কটের ফলে শিক্ষার্থীদের দুর্ঘটনার শিকার হওয়ার প্রতিবাদে এ অনশন করছেন তিনি। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা না করা পর্যন্ত তিনি এ অনশন চালিয়ে যাবেন বলেও জানান।
উল্লেখ্য, অনশনরত শিক্ষার্থী রিফাত গত ২৪ ফেব্রুয়ারি কোটবাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে শালবন বিহার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।