চবিতে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন

০৯ মার্চ ২০১৯, ০৫:২৩ PM
প্রতিনিধি সম্মেলন

প্রতিনিধি সম্মেলন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষায় উন্নয়নমূলক সামাজিক সংগঠন এক টাকায় শিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে সংগঠনটি।

শনিবার সকাল ১০টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চবির কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. রিজুয়ানের সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর শারমিন মুস্তারী নাজুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নিশাত সুলতানা চৌধুরী। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, মানুষের মধ্যে অনুভূতি যত বৃদ্ধি পায়, সে তত মানবিক হয়ে উঠে। আর এরকম একটি কাজ করে যাচ্ছে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন। এক টাকায় শিক্ষার প্রচেষ্টায় পথশিশুদের কষ্ট লাঘব হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

লোগো

প্রসঙ্গত, ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টাকায় শিক্ষা ফাউন্ডেশন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা গ্রহণের অধিকার আদায়ে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। বর্তমানে এর কার্যক্রম শুধু চট্টগ্রামকেন্দ্রিক হলেও সারাদেশেই এ সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এর অংশ হিসেবে আগামী ১২ মার্চ ‘এক টাকায় আলোকিত ফেনী’ নামে ফেনীতে যাত্রা শুরু করবে সংগঠনটি। একইদিন প্রয়াত সংগঠক মাহমুদুল হাসানের স্মৃতিতে ‘মাহমুদুল ফাউন্ডেশন- এক টাকায় শিক্ষা’ নামে জয়পুরহাটে যাত্রা শুরু করবে সংগঠনটি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close