জাবিতে আজ থেকে নাট্যপার্বণ শুরু

০৯ মার্চ ২০১৯, ০৪:৩৯ PM

জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে ‘রুদ্ধ প্রাণে আসুক প্রলয়’ স্লোগানে আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে নাট্যপার্বণ-২০১৯। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে ছয় দিনব্যাপী এ নাট্যপার্বণ চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত।

এ ব্যাপারে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিষ্ঠার ৩৯ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এরমধ্যে ৯মার্চ ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘টুয়েলভ অ্যাংরি মেন’; ১০মার্চ দৃশ্যপটের প্রযোজনায় ‘সক্রেটিসের জবানবন্দি’; ১১ ও ১২মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘আজ কমলের ফাঁসি’ এবং ‘বাজাও পাঞ্চজন্য’; ১৩মার্চ সুবচন নাট্য সংসদ প্রযোজিত ‘মহাজনের নাও’ এবং ১৪ মার্চ পার্বণের শেষদিন আরন্যক নাট্যদল প্রযোজিত ‘রাঢ়াও’ মঞ্চায়িত হবে।

এছাড়াও নাট্যপার্বণে কবি রইস মনোরমকে গুণীজন এবং মোস্তফা কামাল যাত্রাকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১০৬টি নাটকের প্রায় তিন শতাধিক সফল মঞ্চায়ন করেছে।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬