জাবিতে বর্ণিল আয়োজনে ৪৬ ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি পালন

০৯ মার্চ ২০১৯, ০৩:৪২ PM
জাবি ৪৬ ব্যাচের বর্ষপূর্তি

জাবি ৪৬ ব্যাচের বর্ষপূর্তি © টিডিসি ফটো

‘আমরা দূর্বার অহর্নিশ, আমরা আবর্তন ছেচল্লিশ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৪৬ ব্যাচ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে তাদের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে।

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৪৬ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে জমায়েত হয়। এরপরে সকলে ড্রোন ফটোশ্যুটে অংশ নেয়। পরবর্তীতে সেখান একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়। অমর একুশে, টারজান, পরিবহণ চত্ত্বর, শহীদ মিনার ও বিভিন্ন হল, অনুষদ হয়ে আবারো ক্যাফেটেরিয়াই এসে বর্ণিল র‍্যালিটি শেষ হয়।

আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনের দুইটি বছর পার করে এসেছি। পথচলার এই সময়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছে সবাইকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্যে বন্ধুদের মধ্য আন্ত-সম্পর্ক উন্নত করা আমরা মনে করি সেক্ষেত্রে সফল। আগামীতে সবার অংশগ্রহণে আরো অনেক অনুষ্ঠান উপহার দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে ৪৬ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।’

উল্লেখ্য, ৪৬ ব্যাচের বিশ্ববিদ্যালয়ে অনার্স স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২০১৭ সালের ৯ মার্চ শুরু হয়েছিলো।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬