© টিডিসি ফটো
চুয়াডাঙ্গা ২নং আসনের সংসদ এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. আজগার টগর বলেছেন, ‘আমরা শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। সন্ত্রাস নির্মূলে বর্তমান সরকার গত ১০ বছরে যে অগ্রগতি দেখিয়েছে তা কল্পনাতীত’। এসময় তিনি সন্ত্রাস নির্মূলে নতুন ও বিদায়ী শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে এই ধরণের সংগঠনের মাধ্যমে চুয়াডাঙ্গাকে দেশবাসির কাছে তুলে ধরার জন্য জেলা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলা সমিতির নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠঅনে একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ২নং আসনের সাংসদ ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. আজগার টগর। এসময় তিনি বলেন,‘আমরা শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। সন্ত্রাস নির্মূলে বর্তমান সরকার গত ১০ বছরে যে অগ্রগতি দেখিয়েছে তা কল্পনাতীত’। এসময় তিনি নতুন ও বিদায়ী শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে এই ধরণের সংগঠনের মাধ্যমে চুয়াডাঙ্গাকে দেশবাসির কাছে তুলে ধরার জন্য জেলা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি আজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডায়মন্ড ওয়ার্ল্ড বিডি লিমিটেডের পরিচালক মোহাম্মদ রিপনুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, আই এফ আই সি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও শিক্ষার্থী হিসেবে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় বাংলানিউজের জাবি করেপন্ডেন্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি নুর আলম হিমেল ও লোক প্রশাসন বিভাগের ছাত্রী সাবরিয়া তাসনিম ছন্দাকে। এছাড়াও রাতে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।