ডাকসু নির্বাচনে মৌলভীবাজারের দুই সন্তান

০৮ মার্চ ২০১৯, ১০:৩০ PM
অনুপম দত্ত এবং সন্তোষ রবিদাস অঞ্জন

অনুপম দত্ত এবং সন্তোষ রবিদাস অঞ্জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে মৌলভীবাজারের দু’জন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন কেন্দ্রীয় সংসদে আর অন্যজন হল সংসদে। তারা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অনুপম দত্ত আর অন্যজন মাকেটিং বিভাগের শিক্ষার্থী সন্তোষ রবিদাস অঞ্জন।
অনুপম বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্ধিতা করছেন। আর সন্তোষ কেন্দ্রীয় সংসদে সমাজ সেবা সম্পাদক পদে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং প্রগতিশীল ছাত্রজোট সমর্থিত প্রার্থী অনুপম দত্তের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শ্বাসমহল গ্রামে। আর স্বতন্ত্রপ্রার্থী সন্তোষ রবিদাস অঞ্জনের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে। চা জনগোষ্ঠী থেকে একমাত্র প্রার্থী তিনি।

এই নির্বাচনে সিলেট বিভাগ থেকে অনুপম এবং সন্তোষসহ মোট চারজন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দু’জন হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্রজোট সমর্থিত প্রার্থী রাজিব কুমার দাস। তিনি কেন্দ্রীয় সংসদে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন। রাজিবের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। আরেকজন কাজল দাস। তিনি ছাত্রলীগ মনোনীত প্রার্থী। জগন্নাথ হল সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

অনুপম দত্ত বলেন, প্রত্যন্ত এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। আমি নির্বাচনে জয়ী হলে আমার মতো সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবো।

সন্তোষ রবিদাস অঞ্জন বলেন, আমি চা জনগোষ্ঠীর সন্তান হিসেবে একমাত্র প্রার্থী হয়েছি ডাকসুতে। আমি জয়ী হলে প্রত্যন্ত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবো।

দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন হতে যাচ্ছে। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবেন ভোটাররা।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950