নারী দিবসে পথশিশুদের নিয়ে ভিন্ন আয়োজন চবি ছাত্রলীগের

০৮ মার্চ ২০১৯, ০৮:৩৩ PM
খাবার বিতরণের সময় উপস্থিত চবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ পদশিশুদের একাংশ

খাবার বিতরণের সময় উপস্থিত চবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ পদশিশুদের একাংশ © টিডিসি ফটো

নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাইম জেরীর নেতৃত্বে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে তাঁরা পথশিশুদের নিয়ে এই আয়োজন করেন।

ছাত্রলীগ নেত্রী জান্নাতুল নাঈম জেরী বলেন, নারী দিবসে পথশিশুদের মাঝে কিছু খাবার বিতরণ করেছি আমরা। এর মাধ্যমে দিবসটাকে নিজেদের কাছে স্মরণীয় করে রাখতে পথশিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ করে যেতে চাই।

এসময় অনুষ্ঠানে ছাত্রলীগ কর্মী রুম্পা, সায়লা, নুসরাত, জাহান, ইভা, সপ্নীল, জ্বীম, নিপা, তানিজ, জান্নাত, নুসরাত, নাজমীন, তুবা, শশী, বৈশাখি, মীম, সানজী ও মরিয়ম চবি শাখা ছাত্রলীগের বেশ কিছু নেত-কর্মী উপস্থিত ছিলেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close