ফাহাদ-অর্কের নেতৃত্বে কুবি থিয়েটার

০৮ মার্চ ২০১৯, ০৫:২৪ PM
সভাপতি মো. নাজমুল হাসান ফাহাদ (বামে) এবং সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী

সভাপতি মো. নাজমুল হাসান ফাহাদ (বামে) এবং সাধারণ সম্পাদক অর্ক গোস্বামী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসান ফাহাদকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ক গোস্বামীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে থিয়েটার কর্মী তাইয়্যেবুন মিমের সঞ্চলনায় ও থিয়েটারের সদ্য বিদায়ী সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উপদেষ্টা মো. এনামুল হক।

এছাড়া কমিটির অন্যান্য পদগুলোতে আছেন, সহ-সভাপতি পদে দ্বীন মোহাম্মদ, মাহাবুবা চৌধুরী ও যিশু তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শারমিন সুমি, সামিহা আজাদ ও ফারহিনা ফারা, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তাইয়্যেবুন মিম, অর্থ সম্পাদক মোহন চক্রবর্তী, প্রচার সম্পাদক সিয়াম চৌধুরী, দপ্তর সম্পাদক আনিকা আফরোজ এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অহনাফ শাহারিয়ার রিকি।

গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬