জাবির নতুন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম

০৮ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM
অধ্যাপক নুরুল আলম

অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শারীরিকভাবে অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।

এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক নুরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন। পরে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি দেশের বাইরে ইংল্যান্ড ও ইতালি থেকে ডিগ্রি নিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি দুইবার ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রভোস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩ বার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950