জাবিতে বঙ্গবন্ধুর দেয়ালচিত্রের উদ্ধোধন © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী আবাসিক হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেয়ালচিত্রের শুভ উদ্ধোধন করা হয়েছে। দেয়ালচিত্রে বঙ্গবন্ধুর ছবির পাশে লেখা হয়েছে ‘একটি তর্জনী, একটি বজ্রকণ্ঠের হুংকার, একটি দেশের স্বাধীনতা’।
হাতে আঁকা বঙ্গবন্ধুর দেয়ালচিত্রটি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে হল ইউনিটের অন্যতম ছাত্রলীগ নেতা এনামুল হক ও মাহমুদুল হাসান রিজুর উদ্যোগে এবং সকলের সহযোগিতায় চিত্রিত করা হয়। আল বেরুনী আবসিক হলের প্রভোষ্ট প্রফেসর ড. আমজাদ হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মো: জুয়েল রানা দেয়ালচিত্রের উদ্ধোধন করেন।
আল বেরুনী আবসিক হলের প্রভোষ্ট প্রফেসর ড. আমজাদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে লালন করে প্রত্যেককেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এতেই দেশ ও জাতির কল্যান নিহিত আছে’।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি মো: জুয়েল রানা বলেন, ‘শুধু দেয়ালচিত্র ও ভাষণেই ৭ই মার্চের গুরুত্ব শেষ হয়ে যায় না, আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারন করতে হবে’।
দেয়ালচিত্র উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ-সভাপতি আবু সাদাত সায়েম, সহ-সভাপতি অপু বিশ্বাস, উপ-সম্পাদক মেহেদী হাসান কাব্য, সহ-সম্পাদক শামীম আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল আলম জিহাদ, কাজী সোহানসহ আল-বেরুনী হলের সকল স্তরের নেতা কর্মীরা।