জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ মে থেকে ২২ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।