গণভোট: জবি ছাত্র সংসদ চায় ৯৮ ভাগ শিক্ষার্থী

০৭ মার্চ ২০১৯, ০৮:২৭ PM
উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করছেণন জবি ছাত্র ফ্রন্ট

উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করছেণন জবি ছাত্র ফ্রন্ট © টিডিসি ফটো

জকসু নির্বাচন ও ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে গণভোটের ফলাফল প্রকাশ ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভাস্কর্য চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে আয়োজিত গণভোটের ফলাফল প্রকাশ করা হয়। সমাবেশ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করে তারা।

ছাত্র সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি প্রসেনজিৎ সরকারের পরিচালনায় বক্তব্য এতে রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকার ও দপ্তর সম্পাদক অনিমেষ রায়।

ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘ দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল নির্মাণ ও ক্যান্টিনে খাবারের দাম কমানোসহ শিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণ ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছে। আপনারা অবগত আছেন যে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ২০১৯ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯০ পরবর্তী সময় থেকে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষাঙ্গনে একধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন না থাকায় ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে সন্ত্রাস-দখলদারিত্ব, অন্যদিকে সঙ্কুচিত হয়েছে শিক্ষার অধিকার। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো তার শিক্ষার্থীরা। কিন্তু তাদের মত প্রকাশের প্রাতিষ্ঠানিক সুযোগটুকু দীর্ঘদিন থেকে বন্ধ আছে। ফলে শিক্ষাঙ্গনে আলাপ-আলোচনা গ্রহণ-বর্জনের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ ও মনন তৈরি হবার কথা তা বিঘ্নিত হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হওয়ার কারণে ক্যাম্পাসে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস-চাঁদাবাজি-মাদক ব্যবসা ইত্যাদি অপকর্মের সাথে জড়িত। তাদের একচেটিয়া ক্ষমতা চর্চা, সন্ত্রাস-দখলদারিত্ব, সহিংসতার কারণে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ চরমভাবে ভূলুণ্ঠিত হয়েছে।

ভাস্কর্য চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ

জকসু নির্বাচনের আহবান জানিয়ে তিনি বলেন, আপনাদের ক্যাম্পাসে তো জকসু নির্বাচনের বিধানই নেই। ফলে সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অযৌক্তিক সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে। আপনারা যদি মনে করেন জকসু নির্বাচন হওয়া দরকার, তাহলে শিক্ষার্থীরা যেন সক্রিয়ভাবে জকসুর পক্ষে দাবি তোলে।

কিশোর কুমার সরকার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে হল না থাকার কারণে বেশীর ভাগ শিক্ষার্থী ঢাকা শহরের বিভিন্ন স্থানে মেসে থাকছে। ক্যান্টিনে স্বল্পমূল্যে খাবার ব্যবস্থা করা প্রয়োজন। তাই কাল ক্ষেপণ না করে ক্যান্টিনে ২০ টাকায় ভাত-ডাল, ডিমের ব্যবস্থা করতে হবে।

গণভোটের ফলাফল: জকসু নির্বাচন ও ক্যান্টিনে খাবারের দাম কমানো এই দুইটি দাবিতে প্রতীকী গণভোটে মোট ভোট প্রদান করেছেন ১৩৪৪ জন শিক্ষার্থী।

আপনি কি জকসু নির্বাচন চান?
হ্যা ভোট: ১৩২৩জন শিক্ষার্থী ও না ভোট মাত্র ২১জন শিক্ষার্থী। যা শতকরা হিসাবে ৯৮% শিক্ষার্থী জকসু নির্বাচন চান। ২% শিক্ষার্থী জকসু নির্বাচন চান না।

আপনি কি ক্যান্টিনে খাবারের মূল্য হ্রাস চান?
হ্যা ভোট: ১৩৩৮জন শিক্ষার্থী ও না ভোট ৬জন শিক্ষার্থী। যা শতকরা হিসাবে ৯৯.৫% শিক্ষার্থী খাবারের মূল্য হ্রাস চান ও মাত্র ০.৫% শিক্ষার্থী খাবারের মূল্য হ্রাস চান না।

গণভোটের ফলাফল ও স্মারকলিপি নিয়ে ছাত্র নেতারা উপাচার্যের সাথে দেখা করলে উপাচার্য ২০ টাকায় ভাত, ডাল ও ডিমের অবিলম্বে ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। ডাকসু নির্বাচনের পর পরই জকসু নির্বাচনের আয়োজন করার জন্য পদক্ষেপের আশ্বাস দেন উপাচার্য।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950