বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

০৭ মার্চ ২০১৯, ০৬:৪৪ PM
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু হলের সামনে সংগঠনের নেতা-কর্মীরা

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু হলের সামনে সংগঠনের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টার দিকে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন, শহীদ মিনার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে বর্ণাঢ্য র‌্যালিটি শেষ হয়। র‌্যালি শেষে হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জুয়েল রানা বলেন, ‘৭ মার্চের ভাষণ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ভাষণ শুনে এদেশের মানুষ অধিকার আদায়ের চূড়ান্ত সংগ্রামের প্রতি উদ্বুদ্ধ হয়েছিল। তাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে।’ এছাড়াও তিনি বলেন ৭ মার্চে বঙ্গবন্ধুকে স্মরণে জাবি ছাত্রলীগ দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিশেষ ডকুমেন্টারি।র‍্যালিতে ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় তিনশত জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন নেতা-কর্মীরা
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬